News71.com
 International
 22 Jul 18, 05:48 AM
 466           
 0
 22 Jul 18, 05:48 AM

নিখোঁজের ৫০ বছর পর সন্ধান মিলল ভারতীয় বিমানসহ এক সেনার লাশের

নিখোঁজের ৫০ বছর পর সন্ধান মিলল ভারতীয় বিমানসহ এক সেনার লাশের

 আন্তর্জাতিক ডেস্কঃ ৫০ বছরেরও আগে নিঁখোজ হয়ে যাওয়া বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি বিমান এবং বিমানসেনার মরদেহের সন্ধান মিলেছে। ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশে এই বিমানটির সন্ধান মিলেছে।গতকাল শনিবার ভারতীয় কর্তৃপক্ষের সূত্র এ তথ্য জানিয়েছে। ভারতীয় সূত্র বলছে, ১৯৬৮ সালে বিধ্বস্ত হয়েছিল নিঁখোজ বিমানটি । বিমানটি ধ্বংসাবশেষের যেখানে সন্ধান মিলেছে এটি সেখানেই সেসময় বিধ্বস্ত হয়েছিল। সূত্রটি জানায়, একদল পর্বতারোহী চন্দ্রভাগা-১৩ পর্বতশীর্ষে আরোহনের সময় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায়।সেখানে তারা বিধ্বস্ত বিমানটি এবং জমাট বাঁধা(হিমায়িত)অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। জানা গেছে, এএন-১২ বিমানটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরী। ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারী বিমানটি নিখোঁজ হয়ে যায়।ভারতের লেহ এলাকা থেকে চন্ডিগড় যাওয়ার পথে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাইলট পথ হারিয়ে ফেলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন