News71.com
 International
 20 Jul 18, 05:06 PM
 279           
 0
 20 Jul 18, 05:06 PM

সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীসহ ১৫ লাখ মানুষের তথ্য হ্যাক।।

সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীসহ ১৫ লাখ মানুষের তথ্য হ্যাক।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরের সরকারি স্বাস্থ্যসেবার ডাটাবেজে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। হ্যাকাররা দেশটির প্রধানমন্ত্রীসহ অন্তত ১৫ লাখ মানুষের তথ্য চুরি করেছে।দ্য ভার্জ জানায়, হামলাকারীরা দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙ এর ব্যক্তিগত তথ্যাদি টার্গেট করে বারবার হামলা চালায়।এছাড়া তাকে কী ধরনের ওষুধ দেওয়া হয়েছে সেসব তথ্যও চুরি করা হয়েছে।বলা হচ্ছে, এই হামলার মাধ্যমে সিঙ্গাপুরের জনসংখ্যার এক চতুর্থাংশের সমান সংখ্যক মানুষের তথ্য চুরি করা হয়েছে।এছাড়া ২০১৫ সালের ১ মে থেকে ২০১৮ সালের ৪ জুলাই সময়কালের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন তাদের তথ্য চুরি করা হয়েছে।রোগীদের নাম-ঠিকানা এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে কী ওষুধ দেওয়া হয়েছে সে সংক্রান্ত তথ্য চুরি করা হয়েছে।গত ২৭ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। সিঙহেলথ সার্ভিসের একটি ম্যালওয়্যার প্রবেশ করিয়ে এই হামলা চালায় হ্যাকাররা।হামলার বিষয়টি ধরা পড়ার পর সিঙহেলথ কর্তৃপক্ষ তাদের ২৮ হাজার কম্পিউটারে তাদের কর্মীদের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন