News71.com
 International
 19 Jul 18, 05:16 AM
 317           
 0
 19 Jul 18, 05:16 AM

মাটির নিচে মিলল বিপুল পরিমাণ হীরার সন্ধান।।

মাটির নিচে মিলল বিপুল পরিমাণ হীরার সন্ধান।।

আন্তর্জাতিক ডেস্কঃ হীরক বা হীরা হল সর্বাপেক্ষা মূল্যবান একটি রত্ন যা গহনা তৈরিতে বহুল ব্যবহৃত হয়।বর্ণহীন এ রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। অন্য ভাষায় হীরক কার্বনের একটি বিশেষ রূপ মাত্র।পৃথিবীতে প্রতি বছর প্রায় ২৬ হাজার কেজি খনিজ হীরা উত্তোলন হয় যার মূল্য প্রায় ৯ বিলিয়ন ডলার।কিন্তু সেই হীরা পৃথিবীতে সহজে পাওয়া যায় না, এমনটাই ধারণা সবার।আর এ কারণেই হীরার এত দাম। তবে এবার মানুষের ধারণার তুলনায় বহুগুণ বেশি হীরার সন্ধান পেয়েছেন গবেষকরা।যার পরিমাণ মোটেই কম নয়- কোয়াড্রিট্রিলিয়ন টন।এ পরিমাণ বিলিয়ন-ট্রিলিয়ন টনের চেয়েও অনেক বেশি। মজার বিষয় হলো হীরাগুলো পৃথিবীর বাইরে কোথাও নয়, পৃথিবীতেই রয়েছে। তবে তা উদ্ধার করা সহজ কাজ নয়।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষকরা সম্প্রতি সিসমিক জরিপ করে এ হীরার সন্ধান পেয়েছেন।গবেষকরা বলছেন, এ বিপুল পরিমাণ হীরা রয়েছে ভূপৃষ্ঠের ৯০ থেকে ১৫০ মাইল গভীরে। অংকের হিসাবে কোয়াড্রিলিয়ন টন বা এক ট্রিলিয়ন টনের ১,০০০,০০০,০০০,০০০,০০০ গুণ বেশি হীরা রয়েছে সেখানে।বর্তমান প্রযুক্তিতে ভূপৃষ্ঠের এত গভীরে গিয়ে হীরা উত্তোলন করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে হয়ত উন্নত প্রযুক্তির ব্যবহারে সে হীরাও উত্তোলন করা সম্ভব হবে, এমনটাই আশা করছেন গবেষকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন