News71.com
 International
 19 Jul 18, 05:14 AM
 346           
 0
 19 Jul 18, 05:14 AM

সাইপ্রাসে নৌকা ডুবে ১৯ জনের প্রাণহানি,নিখোঁজ ২৫।।

সাইপ্রাসে নৌকা ডুবে ১৯ জনের প্রাণহানি,নিখোঁজ ২৫।।

আন্তর্জাতিক ডেস্কঃ সাইপ্রাসের উত্তরাঞ্চলের উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন অভিবাসী। এ ব্যাপারে তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা জানান,নৌকাটিতে প্রায় ১৫০ জন অভিবাসী ছিল। সাইপ্রাসের উত্তরাঞ্চলের উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। তুর্কি হেলিকপ্টার ও নৌকার সাহায্যে ১০৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা আরও জানান, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে হেলিকপ্টারে করে উত্তর সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়েছে। তবে উদ্ধার হওয়া অন্য অভিবাসীদের সম্পর্কে কোস্টগার্ড কিছু জানায়নি। তুরস্কের দক্ষিণাঞ্চলের প্রদেশ আনতালইয়ার ২৫ নটিক্যাল মাইল দূরে অভিবাসী নৌকাটি অবস্থান করছিল বলে বিবৃতিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন