News71.com
 International
 18 Jul 18, 12:11 PM
 350           
 0
 18 Jul 18, 12:11 PM

ইরানের নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন পারভিন ফার্সি।।

ইরানের নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন পারভিন ফার্সি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পারভিন ফার্সি নামের এক নারীকে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ইরান। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর ইতিহাসে পারভিন হলেন দ্বিতীয় নারী রাষ্ট্রদূত। দেশটির প্রথম নারী রাষ্ট্রদূত ছিলেন মারজিয়া আফখাম। ফিনল্যান্ডের রাষ্ট্রদূত পদে নিয়োগ পাবার আগে ইরানের 'অ্যানভায়রোনমেন্ট ডিপার্টমেন্ট'-এ উপপ্রধান হিসেবে কাজ করতেন পারভিন ফার্সি।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটির প্রথম নারী রাষ্ট্রদুত ছিলেন মারজিয়া আফখাম। প্রেসিডেন্ট হাসান রুহানির প্রথম মেয়াদে মারজিয়াকে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের পদে নিয়োগ দেয়া হয়। মারজিয়া আফখাম ছিলেন বর্ষীয়ান নারী কূটনীতিবিদ যিনি প্রায় ৩০ বছর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন। ২০১৩ সালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মারজিয়াকে তাঁর মুখপাত্র হিসেবে নিয়োগ দেন। এটি ছিল দেশটির 'হাই প্রোফাইল' কোনো পদে কোনো নারীর প্রথম নিয়োগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন