News71.com
 International
 17 Jul 18, 11:57 AM
 341           
 0
 17 Jul 18, 11:57 AM

ইরানের পরমাণু কেন্দ্রে মোসাদের হানা,৫০ হাজার নথি চুরি।।

ইরানের পরমাণু কেন্দ্রে মোসাদের হানা,৫০ হাজার নথি চুরি।।


আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের একটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে অভিযান চালিয়েছে। তেহরানে অবস্থিত ওই পরমাণু কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার নথি চুরি করেছে মোসাদ। এছাড়া অন্তত ১৬৩টি মেমোরি ও ভিডিও ডিস্ক হস্তগত করেছে তারা। সূত্র জানায়,ইরানের বহু বছরের পরমাণু গবেষণার অনেক তথ্য-উপাত্ত,অস্ত্রের নকশা ও অস্ত্র উৎপাদন পরিকল্পনা রয়েছে চুরি হওয়া নথিগুলোয়। এছাড়া অর্ধ টন ওজনের পরমাণু অস্ত্র তৈরির গোপন পদার্থও হস্তগত করেছে মোসাদ।

তারা আরও জানায় চলতি বছরের ৩১ জানুয়ারি এ অভিযান চালায় মোসাদ। প্রতিবেদনে পরমাণু কেন্দ্রের নাম উল্লেখ করা হয়নি। অভিযান চালানোর আগে দুই বছর ধরে তেহরানের নিকটবর্তী ওই পরমাণু কেন্দ্রের ওপর তীক্ষ্ণ নজরদারি করেছে মোসাদ। এরপর মোক্ষম সময় বুঝে চলতি বছরের ৩১ জানুয়ারি কেন্দ্রের গুদামে ঢুকে পড়ে তারা। প্রথমে তারা কেন্দ্রের সতর্কতা সংকেত ব্যবস্থা অকেজো করে। তবে এ বিষয়ে ইরানের কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন