
আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইরান। তেহরানের বিরুদ্ধে নতুন করে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরান এ পদক্ষেপ নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এ তথ্য জানিয়েছেন। মোহাম্মদ জাওয়াদ জারিফ তার সরকারি টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন,বেআইনিভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য ইরান গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে।