News71.com
 International
 15 Jul 18, 10:12 AM
 335           
 0
 15 Jul 18, 10:12 AM

ইরাক ও কুয়েতে নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে আমেরিকা।

ইরাক ও কুয়েতে নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে আমেরিকা।

 

আন্তর্জাতিক ডেস্ক: ইরাক ও কুয়েতে নতুন সামরিকঘাঁটি তৈরি করতে যাচ্ছে মার্কিন সরকার। সিরিয়ার সীমান্তবর্তী ইরাকের আনবার প্রদেশের আল-কায়িম শহরের কাছে যুক্তরাষ্ট্র তার তৃতীয় সেনাঘাঁটি স্থাপন করতে যাচ্ছে। বর্তমানে আনবার প্রদেশের আইন আল-আসাদ ও হাব্বানিয়া এলাকায় যুক্তরাষ্ট্রের দুটি স্থায়ী ঘাঁটি রয়েছে।

 


জানা গেছে, আমেরিকা খুব শিগগির দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বড় ধরনের বিমানঘাঁটি স্থাপন করবে। এদিকে এবছরের শুরুর দিকে ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিম্যান ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী নেচিরভান বারজানি ইরবিল শহরে আমেরিকার বৃহত্তম কনস্যুলেট ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন