News71.com
 International
 15 Jul 18, 05:12 AM
 344           
 0
 15 Jul 18, 05:12 AM

পাকিস্তানে গত শুক্রবার নির্বাচনী সমাবেশে হামলায় নিহত ১৫০।। আজ রাষ্ট্রীয় শোক

পাকিস্তানে গত শুক্রবার নির্বাচনী সমাবেশে হামলায় নিহত ১৫০।। আজ রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে নির্বাচনী সমাবেশে দুটি পৃথক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবারের এই সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দেশটির সরকার আজ রবিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। পাকিস্তানি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গতকাল শনিবার এ ঘোষণা দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জাতীয় শোক দিবস ঘোষণা করে। গতকাল শনিবার এক সরকারী ঘোষণায় জানানো হয়েছে,আজ রবিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সাধারণ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ১৫০ নিহত হওয়ার কারণে এ ঘোষণা দিয়েছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন