News71.com
 International
 13 Jul 18, 02:12 PM
 269           
 0
 13 Jul 18, 02:12 PM

পাকিস্তানে নির্বাচনী র্যা লিতে ফের জঙ্গি হামলা, নিহত ৪।।

পাকিস্তানে নির্বাচনী র্যা লিতে ফের জঙ্গি হামলা, নিহত ৪।।


আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানি নির্বাচনী র্যা লিতে জঙ্গিরা আবার হামলা চালায়। স্থানীয় পুলিশ জানায় এ হামলায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ১৯জন। পাকিস্তানের ইসলামিক রাজনৈতিক দল 'জুই-এফ' আজ সকালে তাদের নির্বাচনী প্রচারনার জন্য র্যা লির আয়োজন করে। র্যা লিটি তখন পাকিস্তানের হুউয়াইদ অঞ্চলে অবস্থান করছিল। আকস্মিক বোমা হামলায় দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে লোকজন। মুহূর্তে র্যাসলি ভঙ্গ হয়ে যায়। তৎক্ষণাৎ মারা যান ৪জন। মোটরসাইকেলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

র্যা লিতে অবস্থান করছিলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী আকরাম খান দুরানী। তিনি 'জুই-এফ' দল থেকে এবার নির্বাচন করছেন। এ হামলায় তিনি অক্ষত আছেন বলেন পুলিশ নিশ্চিত করেছে। আসন্ন পাকিস্তান সাধারণ নির্বাচনকে ঘিরে জঙ্গিরা ক্রমাগত বোমা হামলার হুমকি দিয়ে আসছে। এ নিয়ে পাকিস্তানে জঙ্গিরা নির্বাচনের আগে দ্বিতীয় হামলা করলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন