
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের প্রস্তাব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টেরিজা মে’র ব্রেক্সিট পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অবশ্যই প্রভাব ফেলবে। দুর্ভাগ্যবশত প্রভাবটা হবে নেতিবাচক।সপ্তাহজুড়ে নানা আলোচনায় থাকার পর এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প।আগামী মার্চে ব্রিটেন চূড়ান্তভাবে ইইউ ত্যাগ করবে।কিন্তু ইইউ য়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখার পরিকল্পনায় দু’জন ঊধ্বর্তন মন্ত্রী এরইমধ্যে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্যে প্রথম সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট।সম্প্রতি পদত্যাগ করা ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একজন ভালো প্রধানমন্ত্রী হতে পারতেন।এসময় ট্রাম্প প্রধানমন্ত্রী টেরিজা মে’কে একজন ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া লন্ডনের মেয়র সাদিক খানের সমালোচনাও করেন মার্কিন প্রেসিডেন্ট।সাদিক খান সম্পর্কে ট্রাম্প বলেন, ব্রিটেনের রাজধানী পরিচালনা করতে তিনি ভয়ানক কাজ করছেন।