
আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে দেশটির পুলিশ।গতকাল মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার মছলন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।এরা হলেন- জসিম (৪৫), হোসেনে আরা (১৮), রাহিদা খাতুন (১৮), মমতাজ বেগম (২২) এবং মমতাজের দুই শিশু রহমান (৩) ও ফাতেমা (৫)।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে- তার দালালের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের জম্মু-কাশ্মীরে যাচ্ছিল। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাওড়া জেলার মছলন্দপুর বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।আজ বুধবার তাদের বারাসাত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।