News71.com
 International
 09 Jul 18, 06:32 PM
 357           
 0
 09 Jul 18, 06:32 PM

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইরান থেকে তেল কিনবে চীন।।

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইরান থেকে তেল কিনবে চীন।।

আন্তর্জাতিক ডেস্ক: বাণিজ্যযুদ্ধ ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে চীন ও যুক্তরাষ্ট্র। আর তারই জের ধরে এবার যুক্তরাষ্ট্র নয়, ইরান থেকেই তেল কিনবে চীনের বেসরকারি তেল কোম্পানি।এ ব্যাপারে ডংমিং পেট্রোকেমিক্যাল গ্রুপের এক নির্বাহী কর্মকর্তা জানান, তারা যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছেন। আর ইরান থেকে তেল কিনতে যাচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে জাপান এক পত্রিকা এ খবর দিয়েছে।ওই কর্মকর্তার বলেন, চীন সরকার মার্কিন তেল আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে।সে কারণে তারা আফ্রিকা ও ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল কিনবেন।এ সময় তিনি আরও বলেন, চীন ও আমেরিকার মধ্যকার বাণিজ্য লড়াইয়ের কারণে তারা এ চিন্তা করতে বাধ্য হয়েছেন। চীন সরকারও মধ্যপ্রাচ্য থেকে তেল কেনার ওপর গুরুত্ব দিচ্ছে। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে জাপান টুডে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন