আন্তর্জাতিক ডেস্ক: জাপানে একটি ধর্মীয় গোষ্ঠীর নেতাসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে জাপান। ১৯৯৫ সালে গ্যাস হামলার দায়ে ১৩ জন নিহত ও প্রায় ছয় হাজার মানুষ আহত হয়েছিলেন। ১৯৯৫ সালের মার্চ মাসে টোকিওর সাবওয়েতে সারিন গ্যাস হামলা হয়েছিল।আউম শিনরিকিয়োর সদস্যরা পলিথিন ব্যাগে সারিন ভরে সাবওয়ের বগিতে ফেলে রেখেছিলেন।পরে ছাতা দিয়ে ফুটো করে পালিয়ে যায় তারা। ওই হামলায় ১৩ জন নিহত হয়। আর আহত হয় কমপক্ষে পাঁচ হাজার আটশ মানুষ।ওই হামলা চালানোর দায়ে গতকাল শুক্রবার সকালে প্রথমে আউম শিনরিকিয়ো নামের ওই ধর্মীয় গোষ্ঠীর নেতা আসাহারার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।এরপর একে একে বাকিদেরও ফাঁসিতে ঝোলানো হয়।বিভিন্ন জেলখানায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জাপানে সাধারণত মৃত্যুদণ্ড কার্যকরের পর সেই খবর প্রকাশ করা হয়।দেশটির বিচারমন্ত্রী ইয়োকো কামিকাওয়া শুক্রবার এক সংবাদ সম্মেলনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাতজনের নাম পড়ে শোনান। এসময় তারা খুবই নৃশংস কাজ করেছে বলে মন্তব্য করেন বিচারমন্ত্রী।