News71.com
 International
 05 Jul 18, 05:09 AM
 428           
 0
 05 Jul 18, 05:09 AM

পাকিস্তান নির্বাচনে অদ্ভুত প্রচারণা, ডাস্টবিনে বসে ড্রেনের পানি খেয়ে ভোট চাইলেন প্রার্থী।।

পাকিস্তান নির্বাচনে অদ্ভুত প্রচারণা, ডাস্টবিনে বসে ড্রেনের পানি খেয়ে ভোট চাইলেন প্রার্থী।।

আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থী ডাস্টবিনের নোংরায় বসে প্রচারণা চালাচ্ছেন। আবার ড্রেনের উপচে পড়া নোংরা পানিতে বসে এবং সে পানি পান করেও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। অদ্ভুত এ প্রচারণার ঘটনা পাকিস্তানে। দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে আম আদমি পাকিস্তান নামে একটি দল থেকে নির্বাচনে দাঁড়িয়ে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালিয়ে রীতিমতো আলোড়ন তুলেছেন আয়াজ মেমম মোতিওয়ালা নামে ওই প্রাথী। পাকিস্তানের করাচি শহরের নানা সমস্যা তুলে ধরতেই তিনি এ অভিনব প্রচার কার্যক্রম চালাচ্ছেন। শহরের ময়লার ভাগাড়,রাস্তাঘাটে জমে থাকা পানি ও অকার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভোটারদের কাছে তুলে ধরছেন তিনি। এছাড়া নোংরা ও ময়লার মধ্যে থেকেই ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলগুলোকেও আক্রমণ করছেন তিনি। মোতিওয়ালার এসব কার্যক্রমের একটি ভিডিও এরই মধ্যে অনলাইনে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন