News71.com
 International
 04 Jul 18, 05:37 AM
 351           
 0
 04 Jul 18, 05:37 AM

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবিতে ২৯ জনের মৃত্যু, নিখোঁজ ৪১।।

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবিতে ২৯ জনের মৃত্যু, নিখোঁজ ৪১।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় সুলাবেসি দ্বীপে ফেরি ডুবিতে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে।আজ বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে ।এ পর্যন্ত মোট ৬১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো ৪১ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ইন্দোনেশিয়ায় প্রায় নৌকা-ফেরি ডুবির ঘটনা ঘটে। কারণ অতিরিক্ত যাত্রীবহন এবং নিরাপত্তার প্রতি উদাসীনতা। মাত্র কয়েক সপ্তাহ আগেও ইন্দোনেশিয়ার লেক তোবাতে ফেরি ডুবিতে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন