News71.com
 International
 03 Jul 18, 04:23 PM
 343           
 0
 03 Jul 18, 04:23 PM

ইরান থেকে মেঘ ও বরফ চুরি করছে ইসরায়েল ।।

ইরান থেকে মেঘ ও বরফ চুরি করছে ইসরায়েল ।।

 


আন্তর্জাতিক ডেস্কঃ ইরান থেকে মেঘ চুরি করছে ইসরাইল এমন দাবি করছেন দেশটির একজন জেনারেল। দেশটির ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালা্লীর অভিযোগ,ইরানের আবহাওয়া বদলে দিতে চায় ইসরায়েল। এজন্য ইরান থেকে মেঘ ও বরফ চুরি করছে ইসরায়েল। ইরানে বৃষ্টি না হওয়ার সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইরানের এক বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে তিনি আরো বলেন, ইরানের জলবায়ু পরিবর্তন বর্তমানে সন্দেহজনক। ইরানের এ আবহাওয়া পরিবর্তনে বিদেশী রাষ্ট্রগুলোর হাত আছে।

সুত্র জানায়,ইরানের আবহাওয়া অতীতের চেয়ে অনেক আলাদা। এখন সময়মতো বৃষ্টি হয় না। ইরানের মেঘ থেকে যেন আর বৃষ্টি না হয় তাই ইসরায়েলসহ অন্য দেশগুলি যৌথভাবে মেঘ ও বরফ চুরি করে নিয়ে যাচ্ছে। তবে ইরানের আবহাওয়া দফতর জালালীর এমন অভিযোগ মানতে নারাজ। দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট মেহমুদ আহমাদিনেজাদ ২০১১ সালে একই অভিযোগ করেছিলেন। উল্লেখ্য,অনেকদিন থেকে ইরান খরায় আক্রান্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন