News71.com
 International
 02 Jul 18, 09:50 AM
 379           
 0
 02 Jul 18, 09:50 AM

পাকিস্তানে আটক ৪৭১ ভারতীয় নাগরিক মুক্তির অপেক্ষায়

পাকিস্তানে আটক ৪৭১ ভারতীয় নাগরিক মুক্তির অপেক্ষায়

আন্তর্জাতিক ডেস্কঃ মৎস্যজীবীসহ ৪৭১ ভারতীয় নাগরিকের তালিকা পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের জেলে থাকা মুক্তির পথে এই সকল বন্দীদের তালিকা গতকাল রবিবার দিল্লিকে দিয়েছে ইসলামাবাদ। তাছাড়া কয়েকদিনের মধ্যেই পাকিস্তানি বন্দীদের মুক্তি দেওয়ার কথাও পাক হাইকমিশনারকে জানিয়েছে ভারত। পাকিস্তান পররাষ্ট্র দফতর জানাচ্ছে,ভারতীয় বন্দীদের বেশিরভাগই মৎস্যজীবী। বিগত কয়েক বছরে মোট ৪১৮ মৎস্যজীবী এবং অনুপ্রবেশকারী সন্দেহে ৫৩ ভারতীয়কে বন্দী করে পাকিস্তান। ২০০৮ সালের ২১ মে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে বন্দী প্রত্যার্পন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে প্রত্যেক বছর ১ জানুয়ারি ও ১ জুলাই ভারত-পাকিস্তান বন্দী মুক্তির পথে যাবে। যেখানে পাকিস্তান ভারতীয় বন্দীদের, ভারত-পাক বন্দীদের মুক্ত করবে। সেই নিয়ম মেনে বন্দী মুক্ত করতে যাচ্ছে পাকিস্তান। এদিকে, পাক বন্দীদের তালিকাও পাকিস্তানকে পাঠাবে ভারত সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন