News71.com
 International
 01 Jul 18, 08:02 AM
 395           
 0
 01 Jul 18, 08:02 AM

স্থলমাইন বিস্ফোরণে মালীতে ৪ সেনা সদস্য নিহত।।

স্থলমাইন বিস্ফোরণে মালীতে ৪ সেনা সদস্য নিহত।।

আন্তর্জাতিক ডেস্ক: মালীর মোপটি’র মধ্যাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে গতকাল শনিবার দেশটির ৪ সেনা সদস্য নিহত হয়েছে। স্থলমাইন সেনাদের বহনকারী গাড়িতে আঘাত হানায় তাদের মৃত্যু হয়।এ অঞ্চলের গভর্নর একথা জানান।গভর্নর সিদি আলাসসানি তৌরি বলেন, কোরো সীমান্ত অঞ্চলের কাছে সেনাদের বহনকারী গাড়ি মাইন বিস্ফোরণে বিধ্বস্ত হয়। এতে ৪ সেনা সদস্য নিহত এবং অপর ২ জন আহত হয়েছে।তিনি বলেন, জুলাইতে মালীর প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনী ওই অঞ্চলে টহল জোরদার করেছে। এলাকাটিতে আন্তঃসম্প্রদায় সংঘাতের উত্তাপ বিরাজ করছে।মোপটি থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে কোরো অঞ্চলের অধিবাসীরা জানান, সন্ত্রাসীরা সর্বত্র স্থলমাইন বসানো শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন