
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে রাজধানী দিল্লীর একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।দেশটির রাজধানী দিল্লিতে এ ঘটনা ঘটেছে। উত্তর দিল্লির বুরারি এলাকার একটি বাড়ি থেকে আজ রবিবার সকালে এই লাশগুলো উদ্ধার করা হয়েছ্। দিল্লির পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ৭ নারী ও ৪ জন পুরুষ রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারা আত্মহত্যা করেছে। জানা গেছে, পরিবারটির লোকেরা ফার্নিচারের ব্যবসা করে। এখন পর্যন্ত এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।