
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় কাশ্মীরে নিরবিচ্ছিন্ন কয়েকদিনের বৃষ্টিপাতে নদ-নদীর পানি বৃদ্ধির কারণে কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় বন্যা কবলিত ঘোষণা করেছে। মুখপাত্র বলেন,ব্যাপক বৃষ্টিপাতের ফলে গত কয়েক দিনে ঝিলম নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কর্তৃপক্ষ মধ্য ও দক্ষিণাঞ্চলকে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।বৃষ্টিপাত ও বন্যার কারণে স্থানীয় সরকার কর্তৃপক্ষ বন্যাকবলিত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে।কর্তৃপক্ষ দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় গ্রহণ তথা বাধের ওপর আশ্রয়সহ নিরাপদ এলাকায় সরে যেতে বলেছে।তাওউ ও ছিনাব নদী বন্যায় প্লাবিত হয়েছে। নি¤œ এলাকার বাসিন্দাদের আসন্ন দুর্যোগ থেকে সতর্ক করা হয়েছে।আবহাওয়া অফিস বলেছে, আগামী ১২ ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ এই এলাকায় হিন্দু সম্প্রদায়ের তীর্থ যাত্রা বাতিল করেছে।