News71.com
 International
 30 Jun 18, 12:31 PM
 270           
 0
 30 Jun 18, 12:31 PM

বাংলাদেশীদের অনুপ্রবেশ ঠেকাতে রাজ্যে বিজেপিকে ভোট দিন ।।পশ্চিমবঙ্গে অমিত শাহ

বাংলাদেশীদের অনুপ্রবেশ ঠেকাতে রাজ্যে বিজেপিকে ভোট দিন ।।পশ্চিমবঙ্গে অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ থেকে আসা 'অবৈধ অনুপ্রবেশকারীদের' মমতা ব্যানার্জি সরকার কোনদিন আটকাতে পারবে না,আর তাই পশ্চিমবঙ্গের মানুষদের বিজেপিকে ভোট দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপির সর্ব-ভারতীয় সভাপতি অমিত শাহ। অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে এক বিশাল জনসভায় প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন। জনসভায় উপস্থিত হাজারও মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন 'আপনাদের কি মনে হয় না যে বাংলাদেশ থেকে যত অবৈধ অনুপ্রবেশকারিরা আসে, তাদের আটকানো উচিত ?' উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন রাখেন শাহ। তিনি আর বলেন,মমতার সরকার এই 'অবৈধ অনুপ্রবেশকারীদের' কোনদিন আটকাতে পারবে না, আর তাই আমি বলছি আপনারা বিজেপিকে ভোট দিন। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি পশ্চিমবঙ্গে পুরোদমে প্রস্তুতিতে নেমেছে। শাহ আজ জনসভায় বলেন,বিজেপি আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে কমপক্ষে ২২টি আসন পাবেই।

বাংলাদেশ থেকে আসা 'অবৈধ অনুপ্রবেশকারী'দের কথা বলার সময় তিনি ত্রিপুরার উদাহরণ টেনে আনেন। ত্রিপুরাতেও অনুপ্রবেশ হতো এবং ওখানকার মানুষ একদিন বিরক্ত হয়ে নিজেদেরই বললো...চলো পাল্টাই। আর তারপর থেকে ওখানকার বাম সরকারকে উৎখাত করে দিলো। আজ ওখানে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী' তো দূরের কথা,একটি পাখিও আসতে পারে না। অমিত শাহ আরো বলেন,বাংলাদেশের 'অবৈধ অনুপ্রবেশকারীরা'একটি রাজনৈতিক অস্ত্র। পূর্বভারতের রাজ্যগুলোতে নির্বাচনের সময় এই অস্ত্র বারবার ব্যবহার করা হয়েছে। গত বছর আসামের নির্বাচনেও এই অস্ত্র ব্যবহার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন