News71.com
 International
 28 Jun 18, 01:07 PM
 331           
 0
 28 Jun 18, 01:07 PM

কলকাতা থেকে ট্রেনে কাশ্মীর যাওয়ার পথে বিএসএফ-র ১০ জওয়ান নিখোঁজ।।

কলকাতা থেকে ট্রেনে কাশ্মীর যাওয়ার পথে বিএসএফ-র ১০ জওয়ান নিখোঁজ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ১০ জওয়ান পশ্চিমবঙ্গ থেকে ট্রেনে জম্মু ও কাশ্মীর যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে,বিএসএফ-এর ওই ১০ জন সদস্য পশ্চিমবঙ্গের বর্ধমান এবং বিহারের ধানবাদের মধ্যবর্তী স্থানে নিখোঁজ বা লাপাত্তা হয়েছেন। পুলিশের সাব-ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার দেব জানান,দিন দয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনের পুলিশের কাছে এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বিএসএফ-এর কমান্ডার। অভিযোগে বলা হয়েছে,ওই ১০ জওয়ান 'ছুটিবিহীন অনুপস্থিত' রয়েছেন। তিনি বলেন,বিএসএফ-এর ৮৩ জওয়ান বিশেষ ট্রেনে জম্মু ও কাশ্মীর যাচ্ছিলেন। এদের মধ্যে ১০ জওয়ান তাদের কমান্ডারকে না জানিয়ে বর্ধমান এবং ধানবাদের মধ্যবর্তী স্থানে লাপাত্তা হয়েছেন। আমরা এ বিষয়টি নথিভুক্ত করে তদন্ত করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন