News71.com
 International
 28 Jun 18, 11:21 AM
 334           
 0
 28 Jun 18, 11:21 AM

চীনে ট্রাক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪।।

চীনে ট্রাক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪।।

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের ইংশাং কাউন্টিতে এক ট্রাক দুর্ঘটনায় আটজন নিহত ও অপর চারজন আহত হয়েছে। একটি ট্রাক অপর একটি তেলের ট্যাঙ্কারকে ধাক্কা দিলে তাতে আগুন ধরে যায়। এতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। কাউন্টির প্রচার বিভাগ জানায়, আজ বৃহস্পতিবার রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে তেলের ট্যাঙ্কার ফুটো হয়ে তেল নির্গত হওয়ায় তাতে আগুন ধরে যায়। এতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।এ দুর্ঘটনায় এক চালক, ওই বাড়িতে অবস্থান করা ছয় ব্যক্তি ও অজ্ঞাতনামা আরো একজন নিহত হয়।সেখানে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহত সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে তদন্ত কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন