News71.com
 International
 28 Jun 18, 05:16 AM
 298           
 0
 28 Jun 18, 05:16 AM

ইরান থেকে তেল আমদানি বন্ধে মিত্রদেশগুলোকে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র

ইরান থেকে তেল আমদানি বন্ধে মিত্রদেশগুলোকে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু ইস্যুতে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমি। তারই জের ধরে যুক্তরাষ্ট্র চায় নভেম্বেরের ৪ তারিখের মধ্যে ভারত, ও চীনসহ সব দেশ ইরানের কাছ থেকে তেল আমদানি একদম শূন্যের ঘরে নামিয়ে আনবে।এ ব্যাপারে মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ৪ নভেম্বর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর সেটি কোনো দেশ অমান্য করলে কোনো রকম ছাড় দেয়া হবে না। এ সময় ওই কর্মকর্তা আরও জানান, ইউরোপ ও এশিয়ায় তাদের মিত্রদেশগুলোকে তারা ইতিমধ্যেই এই বার্তা পৌঁছে দিয়েছেন।এছাড়া যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থার কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহে ভারত, চীন ও অন্যান্য দেশে যাবে বিষয়টি নিয়ে কথা বলতে।তিনি বলেন, অন্যান্য দেশের মতো ভারত এবং চীনের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।আমরা অবশ্যই অনুরোধ করব তারা যেন বিনা প্রশ্নে তেল আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনেন।উল্লেখ্য, ইরানের তেলের সবচেয়ে বড় দুই আমদানিকারক চীন ও ভারত।সৌদি আরব ও ইরাকের পর ইরানই ভারতে সবচেয়ে বেশি তেল রপ্তানি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন