
আন্তর্জাতিক ডেস্ক : শ্রমিক ধর্মঘটে অচল আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস। ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ নেয়ার প্রতিবাদে, এই ধর্মঘটের ডাক দিয়েছে, আর্জেন্টিনার শ্রমিক সংগঠনগুলো। বেতন বাড়ানোর দাবিও তুলেছে শ্রমিকরা। ৩০ শতাংশের মতো মূল্যস্ফীতির কারণে বিপাকে রয়েছে দেশটির অর্থনীতি। এমন অবস্থা কাটাতে আইএমএফের কাছ থেকে ঋণ নেয়ার চুক্তি করেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিসিও মারসি। পরিকল্পনা করেন কঠোর ব্যয় সংকোচনের। এতে অন্তত ১৫ শতাংশ বেতন কমে যায় শ্রমিকদের। এসবের প্রতিবাদে সোমবার ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় তারা।