News71.com
 International
 26 Jun 18, 06:22 PM
 302           
 0
 26 Jun 18, 06:22 PM

তথ্য বিভ্রাটে ৬ পুলিশ সদস্যকে মারল ফিলিপাইনের সেনাবাহিনী।।

তথ্য বিভ্রাটে ৬ পুলিশ সদস্যকে মারল ফিলিপাইনের সেনাবাহিনী।।


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে জঙ্গলে অভিযান চলাকালে কমিউনিস্ট গেরিলা ভেবে ৬ পুলিশ কর্মকর্তাকে গুলি করে মেরেছে সেনাবাহিনী। ভুল এনকাউন্টারে তারা নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ফিলিফিন স্টার।হতাহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটেছে।এতে আরও নয় পুলিশ কর্মকর্তা আহত হন।সেনাবাহি নীর মুখপাত্র ফ্রান্সিস অ্যাগনো জানায়, ঘন জঙ্গলের কারণে পুলিশদের অবস্থান বোঝা যায়নি। এনকাউন্টারের পর দেখা যায় নিহত সবাই পুলিশ। এ নিয়ে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন