News71.com
 International
 26 Jun 18, 05:28 AM
 406           
 0
 26 Jun 18, 05:28 AM

জীবনের শুরুতে শরবত বিক্রি করতেন ক্ষমতাধর তুর্কি প্রেসিডেন্ট।।

জীবনের শুরুতে শরবত বিক্রি করতেন ক্ষমতাধর তুর্কি প্রেসিডেন্ট।।

আন্তর্জাতিক ডেস্কঃ আধুনিক তুরস্কের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর আধুনিক তুরস্কের জনক মুস্তাফা কামাল আতাতুর্ক। তুরস্কের রাজনীতিতে আতাতুর্কের পর আর কোনো নেতা এতো প্রভাব বিস্তার করতে পারেননি। আপনি জেনে অবাক হবেন, তরুণ বয়সে এরদোগান ছিলেন একজন শরবত বিক্রেতা। আজ তিনি আধুনিক তুরস্কের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট।গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এরদোগানের ক্ষমতা অনেকটাই পাকাপোক্ত হয়েছে। তুরস্কের রাজনীতিতে তিনি এক শক্তিমান নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তুরস্কের নতুন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে একচ্ছত্র আধিপত্য ভোগ করবেন তিনি। জানা গেছে, ১৯৫৪ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এরদোগান, যার বাবা ছিলেন তুর্কি কোস্ট গার্ডের একজন সদস্য।১৩ বছর বয়সে বাবার সঙ্গে রাজধানী ইস্তাম্বুলে পাড়ি জমান তিনি। আর্থিক অনটনের কারণে তরুণ বয়সে লেবুর শরবত বিক্রি করতেন এরদোগান। কিন্তু অদম্য ইচ্ছা শক্তিতে লেখাপড়া চালিয়ে গেছেন তিনি। একটি ইসলামিক স্কুলে পড়াশুনা করেছেন।পরে ইস্তাম্বুলের মারমারা ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশুনা করেন তিনি।শুধু তাই নয়, একসময় পেশাদার ফুটবলও খেলেছেন এরদোগান।উল্লেখ্য, ২০১৪ সালে তুরস্কে অনুষ্ঠিত প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবার আগ পর্যন্ত এরদোগান ১১ বছর তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন