News71.com
 International
 25 Jun 18, 08:09 AM
 323           
 0
 25 Jun 18, 08:09 AM

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ১২।।

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ১২।।


আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরাংশে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১২ জন। আজ সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।এক বিবৃতিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের সবাই পাহাড়ি প্রদেশ লাই চু ও হা গিয়াংয়ের অধিবাসী। তারা আরও জানায়, বন্যা ও ভূমিধসে এ অঞ্চলের আরও পাঁচজন আহত হয়েছেন।এ ব্যাপারে ভু ভ্যান লিয়াট নামে এক কর্মকর্তা জানান, লাই চু প্রদেশে বৃষ্টিপাত কমে গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম বলেও জানান তিনি। আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রায় ৩.৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে। এতে বাড়িঘর, রাস্তা ও ফসলের বেশি ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন