News71.com
 International
 24 Jun 18, 12:27 PM
 368           
 0
 24 Jun 18, 12:27 PM

ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু।।

ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এক সড়ক দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু ও আরো ২৪ জন আহত হয়েছে।পুলিশ একথা জানিয়েছে।স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, গত শুক্রবার রাতে রাজ্যের আরেলি জেলার ভাবনগর-সোমনাথ মহাসড়কের একটি ছোট ব্রিজের কাছে প্রায় ৩২ আরোহীবাহি একটি ট্রাক মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।তিনি জানান এই ঘটনায় সাত জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহতদের নিকটস্থ একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ট্রাকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় ব্রিজে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।তিনি আরো বলেন, এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন