News71.com
 International
 24 Jun 18, 05:16 AM
 308           
 0
 24 Jun 18, 05:16 AM

ইরাকি হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলে ৪৫ আইএস সদস্য নিহত

ইরাকি হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলে ৪৫ আইএস সদস্য নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের দাবি,বিমান হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলে ৪৫ জন ইসলামিক স্টেট (আইএস) সদস্যকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন আইএস’র জ্যেষ্ঠ নেতাও রয়েছেন বলে জানানো হয়েছে। সিরিয়ার হাজিন শহরের তিনটি বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালায় ইরাকের সৈন্যবাহিনী। বাড়িগুলোতে আইএস নেতারা বৈঠক করছিল বলে তাদের কাছে খবর ছিল। নিহতদের মধ্যে আইএসের ডেপুটি ওয়ার মিনিস্টার,গণমাধ্যম প্রধান,পুলিশ প্রধান এবং নেতা আবু বাকার আল বাগদাদির ব্যক্তিগত দূত রয়েছেন বলে কর্মকর্তারা সংবাদমাধ্যমকে বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন