News71.com
 International
 19 Jun 18, 10:39 AM
 362           
 0
 19 Jun 18, 10:39 AM

আবারো চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ।।

আবারো চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আবারো চীন সফরে গিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো চীন গেলেন তিনি। জানা গেছে, আজ মঙ্গলবার বেইজিং পৌঁছেছেন কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এটাই কিমের প্রথম বিদেশ সফর। গত ১২ জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেন কিম। ওই বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছে চীন। চীন উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।ধারণা করা হচ্ছে, সিঙ্গাপুরের ওই বৈঠক নিয়েই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন কিম। প্রসঙ্গত, কিম জং উনের এ চীন সফর প্রসঙ্গে দুই দেশের কোনো বার্তা সংস্থাই আগে থেকে কোনো সংবাদ প্রচার করেনি।কিমের এর আগের চীন সফরগুলোর বিষয়েও কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন