
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় শক্তিশালী ভূমিকম্পের দুইজনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এছাড়া অনেক স্থাপনা ধ্বংস হয়েছে ও আগুনে পুড়ে গেছে। স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টার ৬.১ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে। সূত্র জানিয়েছে,ভূমিকম্পের আঘাতে দেয়ালচাপায় এক শিশু ও এক বৃদ্ধ নিহত হন। এছাড়া পুরো শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি গ্যাস লাইন বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার খবরও পাওয়া গেছে। ধ্বংস হয়েছে পানি সংযোগ লাইনও। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ পদক্ষেপ নিতে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ফলে শক্তিশালী ওই ভূমিকম্পের পর রেল সার্ভিস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সর্তকতা হিসেবে ওসাকা বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিলম্ব করা হয়েছে।