
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় কেরান সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ভারতীয় সেনাদের গুলিতে অন্তত ছয় ব্যক্তি নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে সবচেয়ে বড় অনুপ্রবেশ প্রচেষ্টা ছিল এটি। আজ রবিবার এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, রমজান মাসে কাশ্মিরে সেনা অভিযান স্থগিত ও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গুলি চালানো অব্যাহত রেখেছে ভারত ও পাকিস্তান। দু’দিন আগে কেরানে এক অতর্কিত হামলায় এক ভারতীয় সেনা নিহত ও অপর এক সেনা আহত হওয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই সেক্টরটিতে নিরাপত্তা বাহিনীর নজরদারি বৃদ্ধি পেয়েছে। ওই এলাকায় টহল অব্যাহত রেখেছে ভারতের নিরাপত্তা বাহিনী।
আজকের ছয় জন সহ বিগত দুই সপ্তাহে রাজ্যটিতে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মোট ২১ জন অনুপ্রবেশকারি জঙ্গি নিহত হয়েছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজ্যটিতে সফর করেন।এসময় তার সাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাজ্য বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং ।
প্রসঙ্গত, রমজান মাস জুড়ে কাশ্মীরে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে । রাজনাথ সিং বলেছেন, হামলা হলে ভারতীয় সেনাবাহিনীরা হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে।