News71.com
 International
 10 Jun 18, 07:44 AM
 643           
 0
 10 Jun 18, 07:44 AM

জি৭ এ ফিরতে হলে রাশিয়াকে মিনস্ক চুক্তি বাস্তবায়ন করতে হবে ।। জার্মান চ্যান্সেলর

জি৭ এ ফিরতে হলে রাশিয়াকে মিনস্ক চুক্তি বাস্তবায়ন করতে হবে ।। জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন সংঘাত নিরসনে মিনস্ক চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন না করা পর্যন্ত রাশিয়া গ্রুপ অব সেভেন (জি৭) এর ফিরতে পারবে না।জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল কানাডার লা মালবাইয়েতে গতকাল শনিবার জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের একথা বলেন।তিনি বলেন, আমরা রুশ প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছি।মের্কেল আরো বলেন, আমার মনে করি মিনস্ক চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত প্রক্রিয়ার প্রয়োজন। এখন পর্যন্ত আমি রাশিয়ার পক্ষ থেকে তেমন কোন সম্ভাবনা দেখছি না।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি৭ এ রাশিয়াকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন।

ইতালির প্রধানমন্ত্রী গিউসেপে কোন্টে ট্রাম্পকে সমর্থন করেন। কিন্তু ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এই আহ্বানের বিরোধীতা করে বলেন, জি৭ এর পরিবর্তন করা উচিত না।বিশ্বের সাতটি বৃহত্তম অর্থনৈতিক দেশ নিয়ে জোটটি গঠিত হয়। কানাডা, ফ্রান্স, জার্মানি, গ্রেট, ব্রিটেন, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র ছিল এর প্রাথমিক সদস্য। ১৯৯৭ সালে রাশিয়া এতে যোগ দিলে এটি জি৮ এ পরিণত হয়।২০১৪ সালে ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন শুরু হলে রাশিয়াকে জোটটি থেকে বের করে দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন