
আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে দুবাইয়ে যাত্রাবিরতি শেষে কানাডার টরেন্টোর উদ্দেশে রওনা হয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন। আরব আমিরাতের স্থানীয় সময় গতকাল রাত ১০টা ৫ মিনিটে তিনি দুবাইয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। পরে স্থানীয় সময় আজ রাত সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী কানাডার উদ্দেশে রওনা হন।