News71.com
 International
 07 Jun 18, 08:08 PM
 360           
 0
 07 Jun 18, 08:08 PM

প্রবল বর্ষণে নাকাল মুম্বাই,অন্য বন্দরে বিমানের অবতরণ।।

প্রবল বর্ষণে নাকাল মুম্বাই,অন্য বন্দরে বিমানের অবতরণ।।

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বুধবার থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছিল। আজ বৃহস্পতিবারও থামার কোনো চিহ্নমাত্র নেই। রাতভর মুষলধারে বৃষ্টির পর কার্যত নাকাল ভারতের মুম্বাই। একটানা বৃষ্টিতে আবারো বানভাসি হয়ে পড়েছে মুম্বাই। ইতোমধ্যেই পানি জমেছে মুম্বাই, নাসিক, কান্দিভালি, বোরিভেলি, আন্ধেরি ও ভাণ্ডপ এলাকায়। শহরের প্রতিটি নিচু এলাকা পানিতে ডুবে গেছে। রায়গড়, সাংলি, পুনে, কোলাপুর, কোলাবা, ওয়ারলি, ঘাটকোপার, ট্রম্বে, মালাড-এ প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুল-কলেজ-অফিস যাওয়ার পথে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। বিপর্যস্ত হয়েছে রেলওয়ে ও বিমান পরিষেবাও।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই লন্ডন থেকে মুম্বাইগামী একটি বিমানকে পাঠিয়ে দেওয়া হয় আমদাবাদ বিমানবন্দরে। লাইনে পানি জমে যাওয়ায় বাতিল করতে হয় বেশ কয়েকটি ট্রেনের যাত্রাও। আরো পাঁচ-ছয়দিন প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন,১১ জুন পর্যন্ত বর্ষণের ফলে সমুদ্র উত্তাল থাকবে। সে কারণে প্রশাসনের তরফে গোয়া ও মুম্বাইয়ের বিভিন্ন সৈকতে দুর্ঘটনা এড়াতে সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকরা যাতে সমুদ্রের খুব কাছাকাছি না যান,সে ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন