
আন্তর্জাতিক ডেস্কঃ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাট কফির গ্লাস সঙ্গে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তা হাত থেকে পড়ে যায়। এরপর মেঝে নোংরা হয়ে যাওয়ায় নিজেই তা পরিষ্কার করা শুরু করেন। এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। বহু মানুষই অনলাইনে ভিডিওটি দেখে তার প্রশংসা করছেন। যদিও এ ধরনের ঘটনা পশ্চিমা দেশগুলোতে বিরল নয়। লন্ডনে একটি দাঙ্গা ও ভাঙচুরের পর মেয়র নিজেই ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নেমেছিলেন। দুর্ঘটনাবশত পার্লামেন্টের মেঝে নোংরা হয়ে যাওয়ায় রাট নিজেই একটা মুছুনি নিয়ে মেঝে পরিষ্কার করা শুরু করেন। বিব্রত রাট হাসতে হাসতে দ্রুত একটি ফ্লোর মুছুনি নিয়ে যখন মেঝে মুছতে শুরু করেন তখন পার্লামেন্টের পরিচ্ছন্নতা কর্মীরা এ সময় রাটকে সাহায্য করার সুযোগ না পেয়ে দাঁড়িয়ে উৎসাহ দিতে থাকেন। এ সময় আরেকজন নিরাপত্তা কর্মী ফ্লোর মুছুনি কীভাবে ধরতে হয় তা দেখিয়ে দেন তাকে।