News71.com
 International
 07 Jun 18, 06:14 AM
 398           
 0
 07 Jun 18, 06:14 AM

তাইওয়ান প্রণালীতে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।।

তাইওয়ান প্রণালীতে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।।

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ান প্রণালীকে নিজেদের বলেই দাবি করে চীন। আর এ কারণে সেখানে কোনো বিদেশি উপস্থিতি পছন্দ করে না দেশটি। তবে যুক্তরাষ্ট্র সে অঞ্চলে চীনের প্রভাব মানতে নারাজ। এ কারণে বছরে একবার করে সেখান দিয়ে বিমানবাহী রণতরী চালানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে,এবার শীঘ্রই তাইওয়ান প্রণালীতে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের চারদিকে সামরিক অবস্থান জোরদার করে রেখেছে চীন। তারা দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে থাকে। সর্বশেষ ২০০৭ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে যুদ্ধজাহাজ নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর চীনের প্রতিক্রিয়ার কারণে সে অঞ্চল দিয়ে বিমানবাহী যুদ্ধজাহাজ পরিচালনা করতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে এবার ট্রাম্প প্রশাসন ফের সেই কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন