News71.com
 International
 05 Jun 18, 06:58 PM
 361           
 0
 05 Jun 18, 06:58 PM

জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হলেন ওমর আল রাজ্জাজ।।

জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হলেন ওমর আল রাজ্জাজ।।


আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ওমর আল রাজ্জাজকে নিযুক্ত করেছেন দেশটির বাদশাহ আবদুল্লাহ। সেই সঙ্গে নতুন প্রধানমন্ত্রীকে নতুনভাবে সরকার গঠনেরও ভার দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার বাদশাহ আবদুল্লাহ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী হানি আল মুলকির পদত্যাগপত্র গ্রহণের এক দিনের মাথায় এ ধরনের নির্দেশ দিলেন তিনি। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের পরামর্শে জিনিসপত্রের মূল্য বাড়ানোর প্রতিবাদে কয়েকদিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেন হানি আল মুকলি। তার পদত্যাগের পরও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভকারীদের দাবি,সরকারের বর্তমান যে নীতি রয়েছে তা থেকে সরে গিয়ে জনগণের চাহিদামাফিক নীতি চালু করতে হবে। বিক্ষোভের মুখে বাধ্য হয়ে গতকাল সোমবার পদত্যাগ করেছেন হানি আল মুলকি। তবে বিক্ষোভকারীরা তার পরেও আন্দোলন চালিয়ে গিয়ে দাবি তুলেছেন,কীভাবে সরকার পরিচালিত হবে সে ব্যাপারে নতুন নীতি প্রণয়নের ব্যাপারে। বাদশাহ আবদুল্লাহ বিবৃতিতে জানিয়েছেন,নতুন সরকার করের প্রক্রিয়া যাচাই বাছাই করে দেখবে। এছাড়া সশীল সমাজের সঙ্গে সরকারের প্রতিনিধিরা সে ব্যাপারে আলোচনাও করবে। নতুন প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংকের অর্থনীতিবিদ ছিলেন। এর আগে জর্ডানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ধারণা করা হচ্ছে,জর্ডানের নাগরিকরা তাকে ভালোভাবেই গ্রহণ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন