News71.com
 International
 05 Jun 18, 08:23 AM
 886           
 0
 05 Jun 18, 08:23 AM

ভয়ঙ্কর হয়ে উঠছে গুয়েতেমালার আগ্নেয়গিরি, নিহতের সংখ্যা বেড়ে ৬৫

ভয়ঙ্কর হয়ে উঠছে গুয়েতেমালার আগ্নেয়গিরি, নিহতের সংখ্যা বেড়ে ৬৫

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ রুপ নিচ্ছে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরি। নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।এ ঘটনায় লাভা ও ছাইয়ে ভস্ম হয়ে যাওয়া ঘরবাড়ির লোকজন জরুরি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এর আগে রবিবার আগ্নেয়গিরিটি থেকে লাভা উদগিরণ শুরু হলে ১০ কিলোমিটার ওপরে পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে।এদিকে উদ্ধারকর্মী সূত্র জানিয়েছে, আমরা উদ্ধার কাজে গিয়ে একটি পরিবারের সদস্যদের মরদেহ বাড়ির ভেতরে পাই। এ সময় উদ্ধার কাজ শুরু করলে কেউ একজন সতর্ক করে চলে যেতে বলেন। তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমরা আমাদের কাজ শেষ করতে পারি।

এ ব্যাপারে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) বলছে, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামে আঘাত হানলে সেখানকার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে থাকা মানুষজন পুড়ে যায়। কনরেডের প্রধান সেরজিও কাবানাস একটি স্থানীয় রেডিও স্টেশনকে বলেছেন, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামের দিকে গতিপথ পরিবর্তন করে। তিনি বলেন, এ ঘটনায় এল রোদেও গ্রাম ও এর আশপাশের এলাকা লাভার স্রোতে ডুবে যায়। এসময় অনেকে আহত হয়েছেন, পুড়ে গেছেন এবং নিহত হয়েছেন। গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস বলেছেন, একটি জাতীয় জরুরি কল সেন্টার চালু করা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই আগ্নেয়গিরিতে সর্বপ্রথম ১৯৭৪ সালে অগ্ন্যুৎপাত হয়। তারপর থেকে নিয়মিত বিরতিতে এর লাভা-ছাই ছড়াতে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন