News71.com
 International
 05 Jun 18, 08:20 AM
 365           
 0
 05 Jun 18, 08:20 AM

সৌদিতে গাড়ি চালানোর লাইসেন্স পেলেন ১০ নারী।।

সৌদিতে গাড়ি চালানোর লাইসেন্স পেলেন ১০ নারী।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। দেশটির ১০ জন নারী গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কেন্দ্র (সিআইসি) এ কথা জানিয়েছে। সিআইসি জানিয়েছে,১০ সৌদি নারী গতকাল সোমবার গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। এর মাধ্যমে নতুন ইতিহাস রচিত হলো। পরবর্তী সপ্তাহে দুই হাজার নারী এই তালিকায় যুক্ত হবেন বলে মনে করা হচ্ছে। এই লাইসেন্স গ্রহণের পর রেমা জাওয়াদ নামের এক নারী বলেন,গাড়ী চালাতে আমি ভীষণ পছন্দ করি। আজ আমার স্বপ্ন পূরণ হলো। প্রসঙ্গত,সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এর ফলে,আগামী ২৪ জুন থেকে সৌদি নারীরা রাজপথে গাড়ি চালাতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন