News71.com
 International
 05 Jun 18, 04:11 AM
 719           
 0
 05 Jun 18, 04:11 AM

রাজনৈতিক উপন্যাস লিখছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন।।

রাজনৈতিক উপন্যাস লিখছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন।।

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন রূপে হাজির হতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এবার তিনি বেস্টসেলার উপন্যাসিক জেমস প্যাটারসনের সঙ্গে একটি রাজনৈতিক থ্রিলার উপন্যাস লিখবেন বলে জানা গেছে। সূত্রের খবর, সেই উপন্যাসে হোয়াইট হাউজে বিল ক্লিনটনের সময়টাকে ফুটিয়ে তোলা হবে। উপন্যাসের নামও ঠিক করা হয়েছে। নাম দেয়া হয়েছে দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং। উল্লেখ্য যদি ক্লিনটন থ্রিলার লেখক হিসেবে সফল হন তাহলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে থ্রিলার লেখা প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন