
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার মধ্যাঞ্চলের ইসফাহান প্রদেশে মরু এলাকায় বিমান বিধ্বস্ত হওয়ার পর দু'জন পাইলটই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ইরানের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে,ইসফাহানের শহীদ বাবায়েই বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ওই প্রশিক্ষণ বিমানটিতে। আজ শনিবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হয় হাসানাবাদ গ্রামের কাছে। উদ্ধারকারী দলের সদস্যরা বিমান বিধ্বস্তের স্থানে ইতোমধ্যেই পৌঁছেছেন। দুর্ঘটনার পরপরই এফ-৭ এর পাইলট ও কো-পাইলটকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।