News71.com
 International
 02 Jun 18, 10:55 AM
 301           
 0
 02 Jun 18, 10:55 AM

পৃথিবী পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন।।

পৃথিবী পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীন পৃথিবী পর্যবেক্ষণে গাওফেন-৬ নামের নতুন একটি স্যাটেলাইট আজ শনিবার উৎক্ষেপণ করেছে। এ স্যাটেলাইট প্রধানত: কৃষিজাত সম্পদ গবেষণা এবং দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা হবে। খবরে বলা হয়,চীনের উত্তরপশ্চিমে স্থাপিত জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেইজিং সময় দুপুর ১২ টা ১৩ মিনিটে লং মার্চ-২ডি’র একটি রকেটের সাহায্যে গাওফেন-৬ উৎক্ষেপণ করা হয়। একই সময়ে লোজিয়া নামের বৈজ্ঞানিক গবেষণামূলক অপর একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। লং মার্চ রকেট সিরিজের এটি ছিল ২৭৬ তম মিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন