
আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার পূর্বাঞ্চলীয় দার্না নগরীতে গত বুধবার স্থলমাইন বিস্ফোরণে আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।নগরীটি জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকায় মে মাসের গোড়ার দিক থেকেই সেনা সদস্যরা তাদের সাথে লড়াই চালিয়ে আসছে। একজন সামরিক কর্মকর্তা একথা জানান।গত বুধবার রাতে খবরে বলা হয়, দার্না নগরীতে সন্ত্রাসীদের পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বেসামরিক লোকজন জ্বালানি ও খাদ্য সংগ্রহ করতে দার্নার আশেপাশের বিভিন্ন এলাকা ও শহরে যাওয়ার সময় এসব স্থলমাইনের বিস্ফোরণ ঘটে।