News71.com
 International
 01 Jun 18, 01:30 PM
 323           
 0
 01 Jun 18, 01:30 PM

ফিলিস্তিনিদের সুরক্ষা বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্র।। নিক্কি হ্যালি

ফিলিস্তিনিদের সুরক্ষা বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্র।। নিক্কি হ্যালি

 আন্তর্জাতিক ডেস্কঃ গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের রক্ষার আহ্বান জানিয়ে প্রস্তুত করা জাতিসংঘের একটি খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র ‘অবিসংবাদিতভাবে ভেটো’ দেবে। আজ শুক্রবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির প্রাক্কালে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এ কথা জানান। হ্যালি আরব দেশগুলোর পক্ষ থেকে কুয়েত উত্থাপিত এ প্রস্তাবকে একেবারেই এক পাক্ষিক হিসেবে অভিহিত করে বলেন,এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য। প্রস্তাবটি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে। আজ শুক্রবার বিকেলে এ ভোট হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন