News71.com
 International
 01 Jun 18, 01:30 PM
 272           
 0
 01 Jun 18, 01:30 PM

চীনের পর মিত্রদেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বানিজ্য নিয়ে কাজিয়া...

চীনের পর মিত্রদেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বানিজ্য নিয়ে কাজিয়া...

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই নানা কারণে আলোচনার-সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের পর এবার ইউরোপ ও উত্তর আমেরিকার মিত্রদেশগুলো থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করছেন তিনি। মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান। জানানো হয়েছে,ইউরোপীয় ইউনিয়ন (ইইউ),মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি করা ইস্পাতের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। আজ শুক্রবার মধ্যরাত থেকেই এ শুল্ক কার্যকর হবে। এ নিয়ে ইইউ এর বাণিজ্য বিষয়ক কমিশনার ম্যালস্ট্রম বলেন,বিশ্ব বাণিজ্যর জন্য আজকের দিনটি কালো দিন হয়ে থাকবে। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদে জাঙ্কার বলেন,এমন পদক্ষেপ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এদিকে ক্ষুব্ধ হয়ে এর পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার করেছে মেক্সিকো এবং ইইউ।

উল্লেখ্য,প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৩ মার্চে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তবে তখন তিনি ইইউ, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনাকে শুল্ক থেকে অব্যাহতি দেন। ওই সময় ইইউভুক্ত দেশগুলোসহ অন্যান্য দেশের উপর শুল্ক কার্যকরের বিষয়টি এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। পরে এ সময়সীমা শেষের আগে আবার একমাসের জন্য তা বাড়ানো হয়। এ বাড়তি সময়সীমা শেষ হচ্ছে আজ ১ জুন শুক্রবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন