News71.com
 International
 01 Jun 18, 05:02 AM
 340           
 0
 01 Jun 18, 05:02 AM

রোহিঙ্গাদের সহায়তায় ৪ কোটি ইউরো দিচ্ছে ইইউ।

রোহিঙ্গাদের সহায়তায় ৪ কোটি ইউরো দিচ্ছে ইইউ।

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সহায়তার জন্য ৪ কোটি (৪০ মিলিয়ন) ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন (ইইউ)। আজ বৃহস্পতিবার ব্রাসেলসের ইউরোপীয় কমিশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইইউ বলছে, রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ ও মিয়ানমার অংশে এই ৪ কোটি ইউরো দেওয়া হবে। এর মধ্যে ২ কোটি ৯০ লাখ ইউরো ব্যয় করা হবে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য।৪০ লাখ ইউরো ব্যয় করা হবে আসন্ন বর্ষা মৌসুম মোকাবেলায়। আর বাকি ৭০ লাখ ইউরো রাখাইনে রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্যের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন