News71.com
 International
 31 May 18, 05:24 PM
 367           
 0
 31 May 18, 05:24 PM

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।।ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।।ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে দুর্বল করতে সর্বশক্তি নিয়োগ করেছে- এমন অভিযোগ করলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। তিনি আরও জানিয়েছেন,মার্কিন অর্থ মণ্ত্রনালয় এখন ইরানবিরোধী অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা কেন্দ্রে পরিণত হয়েছে। ইসহাক জাহাঙ্গিরি বলেন,ইরান-বিরোধী হুমকিকে সুযোগে পরিণত করা সম্ভব। তিনি বলেন,নিষেধাজ্ঞা মোকাবেলার যথেষ্ট অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমরা এখনও পর্যন্ত সব নিষেধাজ্ঞা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন,যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে শক্তিশালী ইরানকে সহ্য করতে পারছে না। তারা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে চায়। ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ায় তারা ও তাদের আঞ্চলিক মিত্ররা মধ্যপ্রাচ্যে একঘরে হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন